পাবনায় অস্ত্রসহ গ্রেফতার ১

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৫:৩৪
পাবনার হেমায়েতপুর সরকারি আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ শাকিল প্রামাণিককে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি রিভলভার উদ্ধার করে র‌্যাব। শাকিল ওই আশ্রয়ণ প্রকল্পের শুকুর আলী প্রামাণিকের ছেলে।
 
র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের এএসআই আহম্মেদ আলী বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের এএসপি মো. আব্দুল হাই সরকারের নেতৃত্বে একটি দল পাবনা সদর থানার হেমায়েতপুর সরকারি আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।