সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমাদের দেশে সংস্কৃতি চর্চা তেমন হচ্ছে না। আমাদেরকে বেশি করে সংস্কৃতিচর্চা করতে হবে। সংস্কৃতিচর্চার যতো বেশি হবে দেশেরও ততো বেশি উন্নতি হবে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখমুজিব অনার্স কলেজ প্রাঙ্গনে তিনদিনব্যাপী বঙ্গসংস্কৃদি উত্সবের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, শিশুদেরকে গতানুগতিক শিক্ষা নয়, সঠিক শিক্ষায় শিক্ষিত করে দেশের আগামী দিনের ভবিষ্যত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ।
উত্সব উদযাপন পর্ষদের চেয়ারম্যান র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে বক্তৃতা করেন সংবর্ধিত ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম ও চলচ্চিত্র ব্যক্তিত্ব মোরশেদুল ইসলাম, ভারতের ত্রিপুরার কবি দিলীপ দাস, অ্যাডভোকেট আবু তাহের, অধ্যক্ষ মকবুল আহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে কবি কাজী রোজী এমপি উপস্থিত ছিলেন।
