বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি সানু চন্দ্র দাস (৩৩) অসুস্থ হয়ে মারা গেছেন। তার কয়েদি নম্বর ৬৮০। শনিবার সকালে শ্বাসকষ্টজনিত রোগে তার মৃত্যু হয়। বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজা পেয়ে ২০১১ সাল থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাজা খাটছিলেন।
হাসপাতালে কারারক্ষী জাকারিয়া মাসুদ জানান, শনিবার ভোরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সানু। তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছে বলে জানিয়েছিলেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। সানু কক্সবাজার সদরের সুনীল চন্দ্র দাসের ছেলে।
