সিলেটে জোড়া খুন: নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৯:৩৩
সিলেটের খাদিমপাড়া বিসিক শিল্প নগরী এলাকায় বনফুল অ্যান্ড কোম্পানির দুই কর্মচারী খুনের ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আসামিদের গ্রেফতারের দাবিতে  সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে শতাধিক শ্রমিক ও স্থানীয়রা।
 
শনিবার দুপুরে আধা ঘণ্টাব্যাপী এ সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।
 
প্রসঙ্গত, শুক্রবার রাত আটটার দিকে বিসিক শিল্প নগরীর ভেতর দুর্বৃত্তরা রাজু মিয়া (১৯), তাপু মিয়া (২৫) ও রাসেল আহমদ (২২) নামে তিন যুবককে কুপিয়ে পালিযে ‍যায়। আশংকাজনক অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক চাঁদপুরের হাজীগঞ্জ দরদাহের হারুনুর রশীদের ছেলে রাজু ও শরিয়তপুরের ধামড়া ধনই গ্রামের মৃত হাসু ডাক্তারের ছেলে আবুকে মৃত ঘোষণা করেন। সিলেটের দক্ষিণ সুরমার এলাকার রাসেল চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও গুরুতর।
 
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রাতেই অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা হয়েছে।