বিশ্ব ইজতেমায় আরো এক মুসল্লির মৃত্যু

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ১৯:৪৫
বিশ্ব ইজতেমার ময়দানে আলা উদ্দিন (৬৫) নামে সিলেটের এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
 
শনিবার ভোরে তিনি মারা যান। তিনি সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার বাসিন্দা।
 
টঙ্গী হাসপাতাল সূত্রে জানা গেছে, বুকে ব্যাথা অনুভব করলে আলা উদ্দিনকে শনিবার রাত সোয়া দুইটার দিকে টঙ্গী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে ভোর চারটার দিকে তিনি মারা যান।