শার্শায় হত্যা-এসিড মামলার আসামি চান্দু গ্রেফতার

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২০:০১
যশোরের শার্শা উপজেলায় যুবলীগ নেতা রতন হত্যা মামলার আসামিকে আটক গ্রেফতার পুলিশ। উপজেলার কৃষ্ণপুর গ্রামের আটক সন্ত্রাসী চান্দু (৪০) দুটি হত্যা ও একটি এসিড মামলার আসামি।
প্রসঙ্গত, চান্দু ২০১০ সালের ১৬ মে রাতে উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কামারুজ্জামান রতনকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে চান্দু ও তার সন্ত্রাসী বাহিনী। এ ঘটনার মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।
 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, চান্দু তিন বছর আগে নিজ গ্রাম কৃষ্ণপুরে এসিড নিক্ষেপ করে এক নারীর মুখমণ্ডল ঝলসে দেয়। এ ঘটনায় করা মামলাটি তুলে নেয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছে চান্দুর সন্ত্রাসী দলটি। এছাড়া চান্দু দুই বছর আগে শিকারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মইদুলকেও মাদকের আস্তানায় হত্যা করে।