বিদেশি মুসল্লিদের ফেরত পাঠাচ্ছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৬, ২০:৪০
সরকারি নিষেধাজ্ঞা থাকার কারণে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা পর্যটক ভিসার মুসল্লিদের ফেরত পাঠাচ্ছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। বিশ্ব ইজতেমায় যোগ দিতে গত আটদিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতসহ ১৩ টি দেশের এক হাজার ৬৩৩ জন মুসল্লি বাংলাদেশে এসেছেন।
 
এদের মধ্যে ৬৪৪ জন ইন্দোনেশিয়া, ৫৪ জন ইথিওপিয়া, ১৬ জন আর্জেন্টিনা, দুইজন চিলি, ২৬ জন জর্ডান, ১২১ জন মালয়েশিয়া, ১২ জন সাউথ আফ্রিকা, ৮৭ জন শ্রীলংকা, ১৬ জন অস্ট্রেলিয়া, দুইজন তিউনেশিয়া, ১১ জন তেহারল্যান্ড, পাঁচজন জিম্বাইবুয়ে ও ভারত থেকে ৬৩৭ জন এসেছিলেন।
 
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ইজতেমায় যোগ দিতে হলে ওই সব মুসল্লিদের টিআই ভিসা নিয়ে বাংলাদেশে আসতে হবে।
 
উল্লেখ্য, গত বছর বিশ্ব ইজতেমায় যোগ দিতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ২২ টি দেশের চার হাজার সাত শ মুসল্লি বাংলাদেশে এসেছিলেন।