ইজতেমায় আরো তিন মুসল্লির মৃত্যু

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ০৯:২৮
টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ৫১তম আসরের প্রথম পর্বের শেষ দিন আজ। শনিবার দিবাগত রাতে ইজতেমা ময়দানে আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। 
 
গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইজতেমার সঙ্গীরা তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  
 
নিহতরা হলেন, ইন্দোনেশিয়ান নাগরিক পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৫), লক্ষ্মীপুরের দলিলুর রহমান (৭৫) ও হরিনাথপুরের জয়নাল আবেদীন (৬০)। এ নিয়ে গত তিন দিনে বিশ্ব ইজতেমায় আগত ৮ জন মুসল্লি মারা গেলেন।