ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রবিবার সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি অস্পস্ট হয়ে ওঠে। এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
