ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলনের অভিযোগে জেদ্দা ইটভাটার মালিক বাবলু বিশ্বাসকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।
বাবলু বিশ্বাস গাংনী উপজেলার বামুন্দী বাজারের মৃত বদরুল আলম ভদু বিশ্বাসের ছেলে।
রবিবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলার নিশিপুর-বালিয়াঘাট মাঠের মধ্যে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন তিনি। বালুর মালিক বাবলু বিশ্বাস অর্থদণ্ডের সমুদয় টাকা পরিশোধ করেছেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আবুল আমিন জানান, বামুন্দী বাজারের বাবলু বিশ্বাস নিশিপুর ও বালিয়াঘাট মাঠে নিজের জমির পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেছেন। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কারণে এলাকার অনেকের আবাদী জমি এখন ভাঙনের স্বীকার হচ্ছে। এলাকার ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ১ লাখ টাকা করা হয়েছে। ভূমি সুরক্ষা আইনে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে বলে জানান ইউএনও আবুল আমিন।
