লাকী বেগম (৩০) নামে এক গৃহবধূর লাশ পুলিশ উদ্ধার করেছে। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয় নীলফামারীর ডিমলা উপজেলায় খগাখড়িবাড়ী গ্রাম থেকে। ওই গৃহবধূ উক্ত গ্রামের ইটভাটির শ্রমিক জিয়ারুল ইসলামের স্ত্রী। তার স্বামী প্রায় একমাস ধরে নরসিংদীতে রয়েছেন। এ অবস্থায় তার স্ত্রীর মৃত্যুর নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন জানান, লাকী বেগমের বিবাহের পর ৪টি সন্তান জন্ম দিলেও ১টি সন্তানও বেঁচে নেই। ৬ মাসের একটি কন্যা সন্তান দত্তক নেন। ডিমলা থানার এসআই ইলিয়াস হোসেন ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেন।
তিনি জানান, রবিবার জেলার মর্গে লাশের ময়না তদন্ত করা হবে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রির্পোট পেলে ঘটনাটির ব্যাপারে পরিস্কার হওয়া যাবে।
