দেবিদ্বারে নিখোঁজের ৩ দিন পর মৃতদেহ উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৬, ১৪:৫১
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের তিন দিন পর তাহমিনা (১৬) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণাঞ্চলের বরকামতা ইউনিয়নের জাফরাবাদ-মনিপুর গ্রামের জলাশয়ের মাঝে কচুরীপানার স্তুপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত তাহমিনা আক্তার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামের নূরুল ইসলামের মেয়ে। তিনি সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও দক্ষিণ পাড়া গ্রামের নানা মৃত রোশন আলীর বাড়িতে থাকতন। 
 
প্রত্যক্ষদর্শী লিটন সরকার জানান, বৃহস্পতিবার দুপুর থেকে তাহমিনা নিখোঁজ হন। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার দুপুরে স্থানীয় কৃষক জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় নিজের জমিতে কাজ করতে এসে কচুরী পানার স্তুপে ক্ষত-বিক্ষত মরদেহ দেখে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। 
 
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, কিছুক্ষণ আগে ঘটনার কথা শুনেছি। ঘটনাস্থলটি দেবিদ্বার থানার শেষ প্রান্তে চান্দিনা উপজেলা সদর সংলগ্ন হওয়ায় পুলিশ পৌঁছতে প্রায় এক ঘন্টা সময় লাগবে। পরে বিস্তারিত জানা যাবে।