নাগেশ্বরীতে পাওয়ার টিলার উল্টে শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গাগলা মন্ডলটারী গ্রামের এরশাদ আলীর ছেলে সাজু ইসলাম (১৩)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১ টায় সাজু ইসলাম একই গ্রামের আজিজার রহমানের ছেলে আরজু ইসলামের পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে যায়। এ সময় সেটি উল্টে সেখানেই তার মৃত্যু হয়।
