রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় বাসচাপায় সাবেক এমপির স্বামী নিহত হয়েছেন। নিহত এমদাদুল হক সরকার (৬৫) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও সাবেক সংসদ সদস্য জাহান পান্নার স্বামী।
বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, বৃহস্পতিবার দুপুরে বাজার থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন এমদাদুল হক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তার রিকশায় ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
