মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে সড়ক দুর্ঘনায় এক শিশু নিহত হয়েছে।
নিহতের বাবা তৈয়বুর রহমান ভুলু জানান, রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে তার ছেলে খালিদ হোসেন (০৪) বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। এ সময় বাঁশ ভর্তি একটি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোক্তার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
