গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্বপন মিয়া (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার ভরতখালি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
মুক্তিনগর ইউপি সদস্য (মেম্বর) মো. মাহাবুব রহমান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, রবিবার বিকেল চারটার দিকে ভরতখালি গ্রামের এক ক্ষেতে জনৈক ব্যক্তি ট্রাক্টর দিয়ে জমি আবাদ করছিলেন। এ সময় ওই জমির পাশে স্বপনসহ কয়েকজন শিশু খেলা করছিল। ট্রাক্টরটি অকস্মাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্বপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই সে মারা যায়।
তিনি আরো জানান, ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেছে। তবে ট্রাক্টরটি স্থানীয় লোকজন আটক করেছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
