আর্ন্তজাতিক আইন ও দর্শনের কবি বিচারপতি ড. রাধা বিনোদ পালের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার দুপুরে এ উপলক্ষে তার পৌত্রিক ভিটা কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে হাজি আফাজ উদ্দিন মালিথার সভাপতিত্বে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএম আইডিয়াল কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান ঝন্টু, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জাসদ নেতা হাফিজুর রহমান মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু ও বীর মুক্তিযোদ্ধা কিসমত আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে বিচারপতি ড. রাধা বিনোদ পাল মডেল স্কুলের সহকারী শিক্ষক রিজিয়া খাতুন, রমজান আলী, শামিমা আক্তার লিজা, রবিউল ইসলাম, মাহমুদা আক্তার রুবি, জসিম উদ্দিন ও রাবেয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কেএম আইডিয়াল কলেজের প্রভাষক আশরাফুল ইসলাম।
