“ইমপ্রুভিং পাবলিক সার্ভিস থ্রু টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট” শীর্ষক এক সেমিনার গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় বিপিএটিসি ও জাইকার উদ্যেগে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সেমিনারের উদ্বোধন করেন বিপিএটিসি’র পরিচালক ( প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট) ড. শাহ আলম। জেলা প্রশাসক মো: আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ড. মনসুর রহমান। বিপিএটিসির পরিচালক মশিউর রহমান কোর্স পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।
জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরেন জাইকা এক্সপার্ট টীমের টীম লিডার ইউজিরো ফুজিওয়ারা। এ ছাড়াও কোয়ালিটি সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জয়পুরহাট পৌরসভার মেয়র আব্দুল আজিজ মোল্লা, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: জোবায়ের গালীব, জেলা মৎস্য কর্মকর্তা সুভাষ চন্দ্র, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমূখ। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিরা এই সেমিনারে অংশগ্রহন করেন।
