গাইবান্ধায় বিষপানে যুবকের আত্মহত্যা

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ০৮:৪৪
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে কিটনাশক পান করে সেলিম মিয়া (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার বিকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেলিম কিশোরগাড়ী ইউনিয়নের তেকানী গ্রামের মো. সায়েদ আলীর ছেলে।
 
স্থানীয়রা জানায়, সেলিম তিন সন্তানের জনক। কিছুদিন ধরে সেলিম ও তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল।কলহের জের ধরে রবিবার সকালে পরিবারের সবার অজান্তে নিজ বাড়িতে কীটনাশক পান করে সেলিম। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে পাশ্ববর্তী ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে সেলিমের মৃত্যু হয়।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।