মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০জন। রবিবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৭জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছেন বাসের হেলপার সজিব (২২)।
পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গভীর রাতে মাগুরা ঢাকা মহাসড়কের সদর উপজেলার কেষ্টপুরে বিশ্ব ইজতেমা ফেরত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে বাসের হেলপার সজিব নিহত হন। আহত হয় ১০জন। তাদের মধ্যে ৭জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
