সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১০:২২
সুনামগঞ্জের শহরতলীতে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে মো. ইয়াকুব আলী (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে মাইজবাড়ি বদিপুরে এ ঘটনা ঘটে। তিনি মাইজবাড়ি বদিপুর এলাকার মো. আজমত আলীর ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এ সময় আহত হয়েছেন একই এলাকার সুলতান মিয়া (২০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শফিকুল ইসলাম (২০) নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
 
এ ব্যাপারে সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানায়, ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।