সকালের নাস্তায় সুজি-ডিমের হালুয়া

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১০:৪৯
মিষ্টি জাতীয় খাবারে হালুয়ার তুলনা নেই। বিশেষ দিন শবে-বরাত তো আছেই, সকালের নাস্তার জন্যও হালুয়া অতুলোনীয়। তাহলে আর দেরি নয়, চলুন দেখে নেয়া যাক, সুজি-ডিমের হালুয়া তৈরির পদ্ধতি। 
 
প্রয়োজনীয় উপকরন
– হাফ কাপ সুজি
– হাফ কাপের চেয়ে কম চিনি 
– চার/পাঁচ চামচ তেল, এক চামচ ঘি বা বাটার
– দুইটা দারুচিনির টুকরা, কয়েকটা কিসমিস ও কয়েকটা এলাচি।
– একটা মুরগি ডিম।
 
যেভাবে বানাবেন
পরিস্কার সুজি, দুইটা দারুচিনির টুকরা, কয়েকটা কিসমিস ও কয়েকটা এলাচি নিন। তেল/ঘি গরম করে তাতে সুজি ও মশলা দিন। নাড়াতে থাকুন, থেমে যাবেন না। সামান্য লবন চিটিয়ে দিন, না হলেও চলে। চিনি দিন। তিনকাপ পানি দিন (এখানে পানির বদলে দুধ দিতে পারেন, তাহলে আরো স্বাধ বাড়বে)। নাড়াতে থাকুন। কিসমিস ফুলে উঠবে। (ইচ্ছানুযায়ী নানা পদের বাদাম পেষ্টও দিতে পারেন) নাড়িয়ে যান। থেমে যাবেন না। নন স্টিকি না হলে পাতিলে লেগে যাবে। তাই খেয়াল রাখতে হবে। ঘনত্ব বেড়ে যাবে। এই সময় ডিম ভেঙ্গে দিন এবং ভালো করে মিশিয়ে ফেলুন। খুন্তি চাওড়া হলে নিমিষের মিশে যাবে।
 
 
জ্বাল কমিয়ে আরো ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে নিন। ব্যস, হয়ে গেল আপনার পছন্দের হালুয়া। সকালের নাস্তা হিসাবে মাসে এক/দুই দিন নিশ্চয় এই হালুয়া ভালো লাগবে।