হিলিতে ৩৫ হাজার নিষিদ্ধ ট্যাবলেট জব্দ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১২:২৫
হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ৩৫ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
 
সোমবার ভোরে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আতাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি টহল দল সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দু’টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে গরু মোটাতাজাকরণ ২৫ হাজার পিস প্রাকটিন ও ১০ হাজার পিস ডেক্সিন ট্যাবলেট জব্দ করা হয়। 
 
এসব ট্যাবলেটের মূল্য ৭ লাখ টাকা বলে জানানো হয়েছে।