সাতক্ষীরায় ১২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৩:৪৭
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১২ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ১০ টার দিকে তাকে আটক করা হয়।  
 
আটককৃত স্বর্ণ পাচারকারীর নাম জয়দেব ঘোষ। তিনি সদর উপজেলার ভোমরা গ্রামের নীল রতন ঘোষের ছেলে। 
 
ভোমরা বিজিবি’র কোম্পানি কমান্ডার গোলাম সরোয়ার জানান, জয়দেব ঘোষ নামের এক পাচারকারী স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্য ভোমরা স্থলবন্দর এলাকায় নিয়ে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে ১২ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত জয়দেব ঘোষ স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
 
সাতক্ষীরা ৩৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।