ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় অভিযান চালিয়ে দুই টিকিটি কালোবাজারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে কসবা রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকতরা হচ্ছেন- মোতালিম (৬০)ও জাকির মিয়া(৩৫)। তাদের বাড়ি কসবা পৌরসভার কালিকাপুরে।
পুলিশ জানিয়েছে, যাত্রীদর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল ট্রেনের টিকিট উদ্ধার করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত। তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
