নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় সাবেক এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। নিহত ফিরোজ আলম (৩৫) পৌর শহরের উত্তর কাদরা ওয়ার্ডের আবুল কাসেম ভূঁইয়ার ছেলে। তিনি সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে তিনি মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। উপজেলাধীন সেনবাগ-সোনাইমুড়ি সড়কের কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে ভিপি ফিরোজ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রেজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,
