ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল

আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ২১:০৬
ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে ত্রিপক্ষীয় সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
 
জানা গেছে, সোমবার সন্ধ্যায় শহরের জেলা পরিষদ মার্কেটে মোবাইল কেনা-বেচাকে কেন্দ্র করে প্রথমে মাদরাসা ছাত্রের সঙ্গের মোবাইল ব্যবসায়ীর বাক্বিতণ্ডা হয়। এর জের ধরে এক পর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে মাদরাসা ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে ছাত্রলীগ কর্মী, ব্যবসায়ী ও মাদরাসার ছাত্রদের মধ্যে ত্রীমুখী সংঘর্ষ হয়।এতে শহরের প্রধান সড়ক  টিএ রোড রণক্ষেত্রে পরিণত হয়। সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের টিএ রোড, কান্দিপাড়ায় থেমে থেমে সংঘর্ষ চলছিল।