আড়াইহাজারে আছাড় দিয়ে নুরে আলম ওরফে নুরা (৩৫) নামের এক অটোচালককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুরে আলম ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
আড়াইহাজারের কালাপাহাড়িয়ার তদন্ত কেন্দ্রের এসআই বিজয় কুমার কর্মকার জানান, নুরে আলম পেশায় অটোচালক ছিলেন। তিনি মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সফিকের গ্যারেজে গাড়ির চাকা ঠিক করতে যান। চাকা ঠিক করাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হাতাহাতি হয় ওই দুইজনের মধ্যে। পরে গ্যারেজ মালিক নুরকে সজোরে আছাড় দেন। এতে নুর গুরুতর আহত হন। পরে খবর পেয়ে স্বজনরা আহত নুর উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, আছাড় মারার অভিযোগ সফিকুলকে (২৭) আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের কাজ চলছে।
ইত্তেফাক/জেডএইচ
