তাজমহল দেখতে গিয়ে দুর্ঘটনায় পাঁচ অস্ট্রেলীয় নাগরিক নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৩:০৪
ভারতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন অস্ট্রেলীয় নাগরিক নিহত হয়েছে। জানা গেছে একই পরিবারের এই পাঁচজন তাজমহলে ঘুরতে যাচ্ছিলেন।
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রবিবার টায়ার ফেটে যাওয়ায় গাড়ি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। অনামিকা দত্ত (৪৫) তার বোন এবং ১২ থেকে ২০ বছর বয়সী তিন সন্তান ঘটনাস্থলেই নিহত হস। অনামিকা দত্তর পিতা এনকে পালিওয়াল ও স্বামী রূপেন্দ্র দত্ত আহত হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিবিসি।