চৌমুহনীর এক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৪:০২
 
পৌরসভা নির্বাচনে নোয়াখালীর চৌমুহনীর দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
 
রিটার্নিং অফিসার মোহম্মদ মনির হোসেন জানিয়েছেন, ঐ কেন্দ্রের একটি ব্যালট বই নিয়ে যাওয়ার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
 
এই ঘটনায় দুইজনকে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
বাকি নয়টি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
 
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভার নির্বাচনে গোলযোগ ও অনিয়মের অভিযোগে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেন সংশ্লিস্ট প্রিজাডিং অফিসাররা। নির্বাচনে ঘোষিত ১০ কেন্দ্রের ফলে আওয়ামী লীগের আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ৭৩২৭ ভোট ও বিএনপির প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ৫৭৯৩ ভোট।