মাগুরায় অপটিমিস্টের শিক্ষাবৃত্তি পেল এতিম প্রতিবন্ধীরা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৫:২৫
 
মঙ্গলবার দুপুরে  মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 'অপটিমিস্ট' নামে নিউইয়র্কভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রানা প্লাজা দূর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সন্তান, প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও এতিম ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
 
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রোস্তম আলী। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এম আর খান, অপটিমিস্টের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ কে এম সাইদুল করিম, সাংবাদিক শামিম খান প্রমুখ।
 
সারাদেশে ১৮টি জেলায় প্রায় এক হাজার দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষ বৃত্তি চালু করেছে অপটিমিস্ট। ছয়মাস অন্তর নির্দিষ্ট পরিক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রেক্ষিতে প্রতিমাসে প্রায় ১হাজার টাকা হিসেবে বছরব্যাপী এ বৃত্তি দেয়া হবে।
 
এ সকল সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীরা উচ্চতর শ্রেণীতে উত্তীর্ণ হতে পারলে তাদেরকে  মাসিক ৫হাজার টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।