চিকিৎসাসেবা বাদ দিয়ে কর্মবিরতিতে চিকিৎসকরা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৬:৫০
চিকিৎসা সেবা বাদ দিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন পাবনা জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।
 
রোগী মৃত্যুর ঘটনায় হামলার প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকরা এ কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনা জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূিচ পালন করেন তারা। এ সময় বক্তব্য দেন পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ডা. আবু তোরাব মীম।
 
মানববন্ধন থেকে শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। আগামী তিনদিনের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূিচ পালনের হুশিয়ারি দেন তারা।