রাণীনগরে পুলিশ ক্যাম্প এলাকা থেকে ৮ টি গরু চুরি!

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৭:০৫
 
নওগাঁর রাণীনগরে উপজেলার যাত্রাপুর গ্রামে সোমবার দিবাগত রাতে পুলিশ ক্যাম্প এলাকায় কৃষকের গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে।
 
স্থানীয়রা জানান, ওই রাতে গ্রামের রোমেশ প্রাং এর ছেলে ইউছুফ ও ইয়াকুব আলী গোয়াল ঘরে গরু তুলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে দুই ভাইয়ের দুটি গোয়াল ঘর থেকে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৮ টি গরু চুরি হয়ে গেছে। যাত্রাপুর পুলিশ ক্যাম্প থেকে মাত্র আড়াইশ-তিনশ গজের মধ্যে এতগুলো গরু চুরির ঘটনার খবরটি চারিদিকে ছড়িয়ে পরলে কৃষকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
 
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা একটি লিখিত অভিযোগ নিয়েছি ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।