ঠাকুরগাঁওয়ে স্থগিত তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে গণনা চলছে

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৭:২১
ঠাকুরগাঁওয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পৌর নির্বাচনে স্থগিত তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। 
 
মঙ্গলবার সকাল আটটা থেকে শরু হয়ে শান্তিপূর্ণভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
 
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বী বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল। ভোট গণনার শেষ পর্যন্ত আইনশৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।