সিলেটের খাদিমনগর বিসিক শিল্প নগরীতে বিস্কুট কারখানার দুই কর্মচারী হত্যায় গ্রেফতার তিন জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দীকী তাদের একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন।
সিলেট আদালত পুলিশের পরিদর্শক মো. নফিজুল ইসলাম জানান, গ্রেফতার পংকি মিয়া, রকি আহমদ ও জামাল আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে এক দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত শুক্রবার সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্প নগরীর বনফুল ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী রাজু মিয়া ও তাপু মিয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। আহত হন রাসেল আহমদ নামে আরেকজন।
এ ঘটনায় শুক্রবার রাতেই রাজুর ভাই মাসুদ পারভেজ বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। ওই রাতেই পুলিশ তিন জনকে গ্রেফতার করে।
