বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই মির্জা ফয়সল আমিন বেসরকারিভাবে ঠাকুরগাঁও পৌর মেয়র নির্বাচিত হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থগিত তিনটি ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষে মোট ভোট পেয়েছেন দুই হাজার আট শ ৬৭ টি, নিকটতম প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা নৌকায় মার্কায় ভোট পেয়েছেন নয় শ ৭৬ টি।
এর আগে ৩০ ডিসেম্বর ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে ২১ টি কেন্দ্রের মধ্যে ১৮ টি কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ভোট পেয়েছেন ১৬ হাজার তিন শ ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী তহমিনা আখতার মোল্লা পেয়েছেন ১১ হাজার ছয় শ ৫১ ভোট। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম সোলায়মান আলী সরকার চার হাজার এক শ ১৯ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ভোটকেন্দ্রে হামলা, ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই ও অবৈধভাবে সিল মারার অভিযোগে ঠাকুরগাঁও পৌরসভার পলিটেকনিক ইনস্টিটিউট, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ (পুরুষ) কেন্দ্রের ভোটের ফলাফল স্থগিত করা হয়।
