পাবনার টেবুনিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় সাইদুল ইসলাম (২২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সাইদুল নাটোর জেলার বাগাতিপাড়া থানার নওয়াপাড়া গ্রামের মো. গোলজার হোসেন ওরফে গোল্লার ছেলে।
পুলিশ জানায়, মালিগাছা ইউনিয়নের বড়মাটিয়াবাড়ি গ্রামের শাজাহান আলীর বাড়িতে কাজ করতো নিহত সাইদুল। মঙ্গলবার বিকেলে বাইসাইকেল যোগে টেবুনিয়া বাজারে দুধ বিক্রি করতে আসার সময় দ্রুতগ্রামী একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
