ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটিতে আগামী ১৬ জানুয়ারি বিকেল ৪টায় জাপানে বাংলাদেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও চাকুরির পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের সুযোগ এবং সম্ভাবনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
ড্যাফোডিল-জাপান আইটি (ডিজেআইটি) আয়োজিত সেমিনারটি রাজধানীর ধানমন্ডির প্রিন্স প্লাজায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান আলোচক থাকবেন ইউনিটাস ন্যাংগুয়েজ স্কুল, জাপানের প্রতিনিধি ‘মিতসুহিকু শিন্ধু’ এবং ‘অতসুশি ফুজিমুতো’ এবং ড্যাফোডিল জাপান আইটির ব্যবস্থাপনা পরিচালক, ‘তরু ওকাজাকি’। সেমিনারে যেকোনো বিভাগের এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
সেমিনারে রেজিস্ট্রেশন http://djit.ac/japan_reg/ এই ঠিকানায়।
