জলঢাকায় চাদমনি অনাথ আশ্রমে কম্বল দিলেন ইউএনও

আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২২:৪১
নীলফামারীর জলঢাকায় আজ মঙ্গলবার  উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে চাদমনি অনাথ আশ্রমের জন্য ৫০টি কম্বল দেওয়া হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলার চাওড়াডাংগী গ্রামের অনাথ শিশু আশ্রমের জন্য আশ্রমের প্রতিষ্ঠাতা আলহাজ্ব পিজিরুল আলম দুলালের হাতে কম্বলগুলি  তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর  আবদুল্লাহ নূহ, উপজেলা জাসদ সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম খান, স্থানীয় ইত্তেফাক প্রতিনিধি তাজুল ইসলাম তাজু, আবেদ আলী, শাহজাহান কবির প্রমুখ।