চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মেয়র নির্বাচিত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৪:৪০
নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আক্তার হোসেন ফয়সল নির্বাচিত হয়েছেন।
 
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে স্থগিত হওয়া ১০ কেন্দ্রের মধ্যে নয়টিতে পুনরায় মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণের পর গণনা শেষে রাত আটটার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ মনির হোসেন তাকে বিজয়ী বলে ঘোষণা করেন।
 
তিনি জানান, দুই দফার নির্বাচনে ১৯ টি কেন্দ্রের ফলাফলে ১৪ হাজার সাত শ ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে ফয়সল মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জহির উদ্দিন হারুন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার আট শ সাত ভোট।
তিনি আরো জানান, এ পৌরসভায় গোলযোগের কারণে আরো একটি কেন্দ্র স্থগিত হয়ে গেছে। তবে বিজয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ওই কেন্দ্রে ভোটার সংখ্যাকে ছাড়িয়ে গেছে। তাই ওই কেন্দ্রে আর ভোট গ্রহণের প্রয়োজন নাই।