কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মুরাদনগর থানার এসআই খালেদ মেশাররফ, সাংবাদিক মো. মোশাররফ হোসেন মনির, সেচ্ছাসেবক দলের নেতা সোহরাব হোসেন বেলাল ও মুরাদনগর সদর ইউপি সচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
