ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। বুধবার সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজন হচ্ছেন আইয়ুব আলী (২৮)। আইয়ুব আলী পঞ্চগড় সদর উপজেলার বেগুনপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে।
আহতরা হলেন- নহিত আইয়ুব আলী স্ত্রী বেলি আকতার (২৮), ঠাকুরগাঁও এগারো মাইল ঝলঝলি গ্রামের জবেদা বেগম (৫০), পঞ্চগড়রে বোদার সুরুজ্জামান (৪০), আলাউদ্দনি (৬০)। তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য ৩ জন আহতের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আহসান নামের একটি যাত্রীবাহী বাস ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি নামকস্থানে পৌঁছলে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যায়। আহত হয় আরও কমপক্ষে ৮জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।
ঠাকুরগাঁও সদর থানার এস আই শামিম সত্যতা স্বীকার করেন।
