কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১১:০২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা সীমা আক্তার (২০) নামের এক পোষাক শ্রমিক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১১-১২ জন। বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের ছফুয়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 
 
IMG0
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের মিয়াবাজার থেকে ফেনীগামী লেগুনা (ঢাকা মেট্রো-ট-১১-১০৭৫) শ্রমিক নিয়ে ছুপুয়া এলাকায় আমির শার্টস গার্মেন্টসের সামনে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। ফলে লেগুনাটি উল্টে গিয়ে ১১-১২ জন শ্রমিক আহত হন। স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সীমাকে মৃত ঘোষণা করেন। 
 
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, হাইওয়ে ও থানা পুলিশ অবরোধ তুলে নেয়াসহ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।