পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৮:৫৫
সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
 
পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকায় পুনরায় ওই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়।