বেনাপোল সীমান্তে ২৩ বাংলাদেশি আটক

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১২:২৩
অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২৩জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে তাদের আটক করা হয়। 
 
বেনাপোল ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী জানান, অবৈধভাবে বিপুল সংখ্যক নারী-পুরুষ দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৩ জন নারী ও ১০ জন পুরুষকে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিযে যায় পাচারকারীরা। 
 
আটককৃতরা ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে যাচ্চিল। এদের বাড়ি যশোর, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। এ ব্যপারে বেনাপোল পোর্ট থানায়  একটি মামলা হযেছে বলে জানান তিনি।