বিশ্ব ব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে বেনাপোলে বিভিন্ন সংগঠনের সভা অনুষ্ঠিত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৩:০০
বন্দর থেকে দ্রুত পণ্য খালাশ ও আমদানি রফতানি বাণিজ্যকে  আরো গতিশীল করতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে কাস্টমস, বন্দর, বিজিবি, সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশন, আমদানি রফতানি কারক, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার প্রতিনিধি দলের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
 
কাস্টমস কমিশনার এ এফএম আব্দুল্লাহ খানের সভাপতিত্বে কাস্টমস ও বন্দরের বিভিন্ন সমস্যা, বিএসটিআই অফিস স্থাপন ও বন্দরকে অটোমেশনের আওতার আনাসহ দ্রুত পণ্য খালাশের বিষয়ে বক্তব্য রাখেন, বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট স্টিফেন মুলার, জবায়ের মাহমুদ, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দিন আহমেদ, যুগ্ন কমিশনার মোস্তাফিজুর রহমান, বন্দরের ডেপিুৃটি ডাইরেক্টর মনির হোসেন, সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন মিলন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বারের পোর্ট কমিটির চেয়ার‌্যমান মতিয়ার রহমান। 
 
সভা শেষে দ্রুত পণ্য খালাশ নিশ্চিত করতে ও আমদানি রফতানি বাণিজ্যকে আরো গতিশীল করতে কাস্টমস কমিশনার এ এফএম আবদুল্লাহ খানকে সভাপতি করে ১৬ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটি ১৫ দিন পর পর সরেজমিন সমস্যা গুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধান করবেন।