মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সঙ্গে দেখা করতে গাজীপুরের কাশিমপুর কারাগারে গেছেন তার আইনজীবীরা। বুধবার দুপুরে তারা সেখানে যান।
আইনজীবীরা হলেন-সাইফুর রহমান, তাজুল ইসলাম, মতিউর রহমান আকন্দ ও ইউসুফ আলী।
আমৃত্যু কারাদণ্ডাদেশের রায় থেকে খালাস চেয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের (রিভিউ) বিষয়ে সাঈদীর সঙ্গে আলোচনা করতেই তারা দেখা করছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
মঙ্গলবার সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনে, পাঁচটি আইনগত যুক্তি দেখিয়ে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার জন্য আরজি জানা যায়।
