কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২০ যাত্রী আহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৪:০৩
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার উপজেলার সাইলচরে এ দুর্ঘটনা ঘটে। 
 
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস সাইলচর এলাকায় পৌঁছলে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কুটিগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।