আবাহনীর শুরু হার দিয়ে

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২১

ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

গত মৌসুমে রেলিগেশন ফাঁদে আটকা পড়েও কোনক্রমে মুক্ত হয়েছিল চট্টগ্রামের জনপ্রিয় দল আবাহনী লিমিটেডের। এবারও তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না। চলতি ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরুতেই বিপর্যয় নেমে আসে দলটির উপর। লিগ শুরু হয়েছে হার দিয়ে তাদের। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় দুর্বল দল ফ্রেন্ডস ক্লাবের কাছে আবাহনীর হার ৫ উইকেটে।