মাধবপুরে ৪ লাখ টাকার গাঁজাসহ আটক ২

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৫:৫৮
 
মাধবপুরের তেলিয়াপাড়া রেল স্টেশনে বুধবার সকালে ৪ লাখ টাকার গাঁজাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। ৪ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
 
ডিবি পুলিশ সূত্রে জানা যায় গোপন খবরের ভিত্তিতে এস আই সুদ্বীব রায়ের নেতৃত্বে হবিগঞ্জ ডিবি পুলিশের সদস্যরা বুধবার সকালে তেলিয়াপাড়া রেল স্টেশনের দরজা আটকিয়ে ঢাকা মেট্রো -ট -১৬-২২০৫ নাম্বারের একটি ট্রাক থেকে ৪ লাখ টাকা মূল্যের ৩ বস্তা গাঁজাসহ খাজানগর গ্রামের দিদার আলীর পুত্র আকাশ মিয়া (১৬) ও ট্রাক চালক সেলিম মিয়া (২৫) আটক হয়। এস আই সুদ্বীব রায় বাদী হয়ে মাধবপুর থানায় ৪ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।